This Article is From Mar 03, 2019

Shivratri 2019: জেনে নিন মহাশিবরাত্রির সঙ্গে জড়িত তিনটি পৌরাণিক কাহিনী

Shivratri 2019: ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন যে শিবরাত্রি পালিত হয় তাই হল সবথেকে মাহাত্ম্যপূর্ণ। প্রকৃতপক্ষে, প্রতি মাসেই কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন শিবরাত্রি হয়।

Shivratri 2019: জেনে নিন মহাশিবরাত্রির সঙ্গে জড়িত তিনটি পৌরাণিক কাহিনী

কেন পালিত হয় শিবরাত্রি (Shivratri)?

নিউ দিল্লি:

আগামীকাল, অর্থাৎ ৪ মার্চ মহাশিবরাত্রি ((Maha Shivaratri 2019)) উদযাপনের দিন। এই বছরের শিবরাত্রি আগামী ১২ টি শিবরাত্রির মধ্যে সবথেকে বিশেষ। বিশ্বাস করা হয় যে, ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন যে শিবরাত্রি পালিত হয় তাই হল সবথেকে মাহাত্ম্যপূর্ণ। প্রকৃতপক্ষে, প্রতি মাসেই কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন শিবরাত্রি হয়। এখানে জেনে নিন, ফাল্গুন মাসের শিবরাত্রি কেন এত বিশেষ।

Mahashivratri 2019: শুধু শিবের পুজোয় নয়, জেনে নিন কীভাবে আমাদের শরীরের কাজে আসে বেলপাতা

হিন্দু পুরাণে এই মহাশিবরাত্রি সম্পর্কিত একাধিক গল্প রয়েছে: -

 

পৌরাণিক কাহিনী অনুসারে মহাশিবরাত্রিতেই শিব শিবলিঙ্গের রূপে প্রকাশিত হয়েছিলেন। এই দিনই প্রথম বিষ্ণু এবং ব্রহ্মা শিবলিঙ্গের পুজো করেন। আরও বলা হয় যে, ব্রহ্মা নিজে মহাশিবরাত্র্রিতে শিবের রূদ্র রূপ প্রকাশ করেন।

দ্বিতীয় কাহিনী অনুযায়ী মহাশিবরাত্রিতে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। এই কারণে নেপালে মহাশিবরাত্রির তিন দিন আগে থেকেই মন্দিরগুলোকে সাজানো হয়। পার্বতী এবং শিবের মূর্তিকে বর কনে সাজিয়ে ঘরে-ঘরে ঘোরানো হয়। মহাশিবরাত্রির দিন ওদের বিয়েও দেওয়া হয়। সেই কারণেই অনেকে ভেবে থাকেন কুমারী মেয়েরা শিবরাত্রি পুজো করলে তাড়াতাড়ি বিবাহের যোগ হতে পারে। 

কাশ্মীরে হামলার বলি এবার শিশু ও সাধারণ মানুষ! বোমায় নিহত ৯ মাসের কন্যা

তৃতীয় কাহিনী অনুসারে, সমুদ্রমন্থনে উঠে আসা গরল পান করে সারা পৃথিবীকে রক্ষা করেছিলেন শিব। এই ঘটনাকে মাথায় রেখেই মহাশিবরাত্র্রি পালিত হয়। সাগর মন্থনের সময় যখন অমৃতের জন্য দেবতাদের এবং অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল, তখন অমৃতের আগে সমুদ্র থেকে কালকূট নামক বিষ বেরিয়ে আসে। এই বিষ এতই বিপজ্জনক ছিল যে, তা সম্পূর্ণ মহাবিশ্ব ধ্বংস করে দিতে পারে। তখন শিব নিজে সেই বিষ পান করেন, তাঁর গলা নীল হয়ে যায়। এই কারণেই তাঁর আরেক নাম নীলকণ্ঠ।

 

ভিডিও: কাশ্মীরের স্থানীয় মুসলমানদের শিব পুজো

.