This Article is From Aug 04, 2018

বাংলা থেকে অসমে যাওয়া অভিবাসীদের নাম এনআরসিতে তুলতে লাগবে আরও কয়েক মাস

পশ্চিমবঙ্গ থেকে যাঁরা যাঁরা অসমে এসেছেন, তাঁদের নাম জাতীয় নাগরিকপঞ্জির তালিকাভুক্ত করতে আরও কয়েকমাস সময় লাগবে বলে এক পদস্থ সরকারি আধিকারিক জানান।

বাংলা থেকে অসমে যাওয়া অভিবাসীদের নাম এনআরসিতে তুলতে লাগবে আরও কয়েক মাস

সেনসাস কমিশনার জানিয়েছিলেন, এনআরসি নিয়ে সবথেকে বেশি সমস্যার সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ।

কলকাতা:

পশ্চিমবঙ্গ থেকে যাঁরা যাঁরা অসমে এসেছেন, তাঁদের নাম জাতীয় নাগরিকপঞ্জির তালিকাভুক্ত করতে আরও কয়েকমাস সময় লাগবে বলে এক পদস্থ সরকারি আধিকারিক জানান।  এই প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে। এবং, এনআরসি যাচাই করার জন্য যে কর্মকর্তারা রয়েছেন, এর জন্য খানিকটা দায়ী তাঁরাও।

“এই মুহূর্তে একটি কাগজও এই বিষয়ে আমাদের কাছে নেই।  বহু মানুষ জাতীয় নাগরিকপঞ্জিতে নিজেদের নাম দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।    এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।  আমরা এর ওপর কাজ করে চলেছি।  কাজ শেষ হতে আরও মাসখানেক লাগবে বলে মনে হয়”, নামপ্রকাশে অনিচ্ছুক ওই অফিসার সংবাদসংস্থা পিটিআইকে এই কথা জানান।  তিনি এও বলেন যে,  জাতীয় নাগরিকপঞ্জির যাচাইকরণের কাগজপত্র ঠিক সময়ে ফেরত পাঠানোর জন্য অসম সরকারের ওপর যথেষ্ট চাপ ছিল।

গত সপ্তাহেই রেজিস্টার জেনারেল এবং ভারতের সেনসাস কমিশনার শৈলেশ জানিয়েছিলেন, এনআরসি নিয়ে সবথেকে বেশি সমস্যার সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ।

“সবক’টি রাজ্যের মধ্যে আমরা সবথেকে কম কাগজপত্র যে রাজ্য থেকে পেয়েছি, তার নাম পশ্চিমবঙ্গ।  আমাদের রীতিমত যুদ্ধ করতে হয়েছিল। তা সত্ত্বেও, বাংলা থেকে যতটা পাওয়ার কথা ছিল, ততটা আমরা পাইনি”। বলেন শৈলেশ।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, 1 লক্ষ 14  হাজার অনুরোধের মধ্যে প্রায় 15000 ব্যক্তির কাগজপত্র পাঠানো হয়েছিল অসম সরকারকে। ওই আধিকারিক জানান, “আমরা বাকি কাগজপত্রের ব্যাপারে কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। যত দ্রুত সম্ভব তা পাঠানো হবে”।    

   

.