প্রয়াত কিংবদন্তি সংগীত রচয়িতা খৈয়াম, ৯২ বছর বয়সে প্রয়াত তিনি, ট্যুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত কিংবদন্তী সংগীত পরিচালক খৈয়াম। মোহাম্মদ জহুর খৈয়াম হাশমি যিনি খৈয়াম নামেই জনপ্রিয় সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর । কিংবদন্তি এই সংগীত রচয়িতা, যিনি কভি কভি এবং উমরাও জানের মতো চলচ্চিত্রগুলিতে তাঁর সংগীতের জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন, জুহুর সুজয় হাসপাতালে ফুসফুসের অসুস্থতায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related Videos