শান্তি ফিরছে কাশ্মীরে, জানাচ্ছে পুলিশ | Read

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। রাজ্যের কোথাও কোনও হিংসাত্মক ঘটনার খবর নেই। শনিবার রাজ্য পুলিশের তরফে একথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের অধিকর্তা দিলবাগ সিংহ জানিয়েছেন, ‘‘কোনও অবাঞ্ছিত ঘটনার খবর নেই কেবল সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া। সেই ঘটনাকেও অঙ্কুরেই বিনাশ করা হয়েছে সেখানে দাঁড়িয়েই।''