ইমরান খানকে ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনার পরামর্শ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উত্তেজনা কমাতে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে "মধ্যস্থতা আলোচনা " –য় বসতে বলেছেন। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বার ওই আহ্বান জানালেন ট্রাম্প। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৩০ মিনিটের কথোপকথন হয় মার্কিন প্রেসিডেন্টের, সেই সময়েই প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের নেতাদের "ভারতবিরোধী সহিংসতায় চরম বক্তব্য এবং উস্কানি" দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন।

Related Videos